সইফুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়য়ের মন্ত্রীর দায়িত্ব পেলেন ফকির মাহবুব আনাম (এমপি)।

মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার বলেন, মধুপুর-ধনবাড়ীর জনগণের দীর্ঘ দিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। "আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন" এমপিকে পুর্নমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।"
তিনি আরও বলেন, হে আমার রব, আপনার প্রতি লক্ষ কোটি শুকরিয়া। আপনি উত্তম পরিকল্পনাকারী,সাহায্যকারী ও মহান দয়াবান। সু-দীর্ঘ ২৫ টি বৎসর যে মহান ব্যক্তিটির জন্য নিজ দলের নেতা-কর্মীদের হাতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি,মিথ্যা মামলা খেয়েছি তবু তাকে ছেড়ে বিন্দুমাত্র পিছ পা হই নাই বা তাকে ছেড়ে যাই নাই। সেই মানুষটিও আমার মতই অমানবিক নির্যাতিত,মামলা ও একের পর এক ষড়যন্ত্রের শিকার হয়েও মধুপুর-ধনবাড়ী ছাড়েন নাই। সেই প্রিয় মানুষটি আমার নেতা,আমার ভাই,আমার অভিভাবক আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন ভাই। ২৫ বৎসর পর আজ আমি বুক ভরে নিশ্বাস নিচ্ছি আপনার মহান দয়ায়। বুকে পরম স্বস্তি,আপনার কৃপায়। কারন এমপি হওয়ার পরপরই একজন ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন আপনার উত্তম ফায়সালায়। আপনি উনাকে সুস্থ রাখুন,নেক হায়াত দান করুন ও সাহায্য করুন যাহাতে তিনি তাহার উপর অর্পিত দায়িত্ব ন্যায়ের সাথে পালন করতে পারেন। আমাকেও আপনি সৎ ও নিষ্ঠার সাথে চলার তৌফিক দান করুন। আমিন।"
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬