এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র Monthly Business Planning Meeting-2026 অনুষ্ঠিত

Date:

spot_img

খবর বিজ্ঞপ্তিঃ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক আয়োজিত Monthly Business Planning Meeting-2026 গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকার রূপায়ন ট্রেড সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানির শুভানুধ্যায়ী হোসনে আরা বেগম।

সভায় সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপনা পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শরীফ মো. শহিদুল ইসলাম, এইচ.এম. মিলন রহমান, মো. বেলায়েত হোসেন (মিলন), মো. রোস্তম আলী এবং মো. জসিম উদ্দিন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন কোম্পানির এসইভিপি পর্যায়ের কর্মকর্তারা— মো: হাফিজুল ইসলাম তালুকদার, মো: কাওসার আলী, মো: জহিরুল ইসলাম, মাহমুদুল হাসান কায়েস, মোহাম্মদ এমরান, সাহাবুদ্দিন মনির, মোজাম্মেল হক, তাসলিমা আক্তার হ্যাপী, মো: রেজাউল করিম, হযরত আলী ও শেখ আব্দুল আহাদ। পাশাপাশি অ্যাডভ্যান্সড ডিভিশনের প্রজেক্ট ইনচার্জ মো: মাহমুদুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠালগ্নের মতো ২০২৬ সালেও কোম্পানির ব্যবসায়িক ধারাবাহিকতা ও প্রবৃদ্ধি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে সিইও সকল সেলস কর্মকর্তাকে ফেব্রুয়ারি ক্লোজিং-২০২৬ উপলক্ষে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ প্রথম বর্ষ ও নবায়ন প্রিমিয়াম অর্জনের আহ্বান জানান এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়। এই আয়োজন কোম্পানির সার্বিক অগ্রগতি, লক্ষ্য নির্ধারণ এবং টিমওয়ার্ক শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...