নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের টেলিফোনে এই আমন্ত্রণ জানানো হয়েছে।
নতুন মন্ত্রিসভার সদস্যদের আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিএনপি সূত্র জানিয়েছে, নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান।
সরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী যারা ডাক পেয়েছেন তাদের তালিকা দেওয়া হয়েছে
তালিকায় মন্ত্রী হিসেবে রয়েছেন—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
আমির খসরু মাহমুদ চৌধুরী: অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়
সালাহউদ্দিন আহমদ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইকবাল হাসান মাহমুদ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
আবু জাফর মোঃ জাহিদ হোসেন: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
ডঃ খলিলুর রহমান: পররাষ্ট্র মন্ত্রণালয়
আব্দুল আউয়াল মিন্টু: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
মিজানুর রহমান মিনু: ভূমি মন্ত্রণালয়
নিতাই রায় চৌধুরী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
খন্দকার আব্দুল মুক্তাদির: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
আরিফুল হক চৌধুরী: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
জহির উদ্দিন স্বপন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
মোহাম্মদ আমিন উর রশীদ: কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়
আফরোজা খানম: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: পানি সম্পদ মন্ত্রণালয়
আসাদুল হাবিব দুলু: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
মো. আসাদুজ্জামান: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
জাকারিয়া তাহের: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
দীপেন দেওয়ান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
আ ন ম এহসানুল হক মিলন: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সরদার মো. সাখাওয়াত হোসেন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
ফকির মাহবুব আনাম: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
শেখ রবিউল আলম: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়
প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন—
এম রাশিদুজ্জামান মিল্লাত: বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়
অনিন্দ্য ইসলাম অমিত: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
শরীফুল আলম: বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়
ফরহাদ হোসেন আজাদ: পানি সম্পদ মন্ত্রণালয়
শামা ওবায়েদ: পররাষ্ট্র মন্ত্রণালয়
সুলতান সালাহউদ্দিন টুকু: কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়
ব্যারিস্টার কায়সার কামাল: ভূমি মন্ত্রণালয়
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
হাবিবুর রশিদ হাবিব: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়
রাজিব আহসান: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়
মীর শাহে আলম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
জোনায়েদ সাকি: অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ইশরাক হোসেন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
ফারজানা শারমিন পুতুল: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়
ফরিদুল ইসলাম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
নুরুল হক নুর: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
ইয়াসের খান চৌধুরী: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
এম ইকবাল হোসেন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
এম এ মুহিত: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
আহমেদ সোহেল মঞ্জুর: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
ববি হাজ্জাজ: শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
আলী নেওয়াজ খৈয়াম: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
আমিনুল হক (টেকনোক্র্যাট): যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬