ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলে চলছে মনিকা জাহান বোসের প্রদর্শনী

Date:

spot_img

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশী—আমেরিকান শিল্পী মনিকা জাহান বোস এবং অটাম স্পিয়ার্স’র নতুন যৌথ প্রদর্শনী চলছে ওয়াশিংটন ডিসির ‘ওয়াশিংটন প্রজেক্ট ফর দ্য আর্টস’এ। ডুপন্ট সার্কেলের এই আর্ট স্পেসে এবার তার প্রদর্শনীর বিষয় ‘ব্রেইডস এন্ড থ্রেডসঃ কানেকটিং লেগাসিস’। তারা দুজনই বাংলাদেশী এবং আফ্রিকীয় ঐতিহ্য মূলভিত্তি রেখে ডায়াসপরিক ভাবনাকে তুলে ধরেছেন এই যুগ্ম প্রদর্শনীতে। এতে থাকছে বাংলাদেশী ও আফ্রিকীয় নানা পদ্ধতির ও ডিজাইনের ব্রেইডিং বা বেনি ও খোঁপা, কাপড়ে এমব্রয়ডারির মাধ্যমে শিল্পচর্চাসহ আনুষঙ্গিক অন্যান্য হস্তশিল্প। উল্লেখ্য মনিকা জাহান বোস ইতোমধ্যেই সূতি শাড়ির প্রদর্শনীর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরিতে বিশ্বজুড়ে ভূমিকা পালন করেছেন।

খবর আইবিএননিউজ।
গত ১৩ ডিসেম্বর ২০২৫, শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৮ মার্চ পর্যন্ত। এই সময়কালে তারা একাধিকবার নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি নিয়ে আলাপচারিতায় অংশ নেবেন।
মনিকা জাহান বোস কলাম্বিয়া ইউনিভার্সিটি স্কুল থেকে জেডি করেন। এছাড়াও শান্তি নিকেতনে পড়াশুনা করেছেন। তিনি ওয়াশিংটন ডিসিতে বাস করেন তিনি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...