
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের প্রস্তুতির মধ্যে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে ধারাবাহিকভাবে দুই নেতার বাসায় যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে তিনি ফুলেল শুভেচ্ছা জানান। ওই সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জামায়াত আমিরের বাসায় সাক্ষাৎ শেষে
একই দিন রাত ৮টা ২৫ মিনিটে তিনি রাজধানীর বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছান। বাসার সামনে এগিয়ে এসে নাহিদ ইসলাম তাকে অভ্যর্থনা জানান। এ সময়ও তারেক রহমানের সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নজরুল ইসলাম খান।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬