নির্বাচনে অসংগতি ও প্রতিহিংসার অভিযোগে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে অসংগতি ও প্রতিহিংসার প্রতিবাদ  সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে ১১ দলীয় জোট। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে অভিযোগ দিতে এসে চার কমিশনারের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ করা হলেও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনে অসংগতি ও প্রতিহিংসার প্রতিবাদ জানাতে আগামীকাল সোমবার বিকেলে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে ১১ দলীয় জোট।

জামায়াতের এই নেতা বলেন, ‘কোনো কোনো ভোট কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা ব্যালটে সিল মেরেছে। ১১ দলের পক্ষ থেকে কমিশনকে বলা হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। ভোট কারচুপি করে ৩২ আসনে স্বল্প ভোটের ব্যবধানে জামায়াত জোটকে হারিয়ে দেওয়া হয়েছে।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ থাকলেও শপথ নিয়ে সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকায় থাকবেন তারা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...