মুখপাত্র ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, জনগণকে নিজেদের পক্ষে আনা-ই ছিল তাদের “ইঞ্জিনিয়ারিং”। তিনি বলেন, মানুষকে কনভিন্স করাটাই তাদের মূল কাজ ছিল। সেখানে তারা সফল হয়েছেন বলেও দাবি করেন তিনি।
শনিবার বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারেক রহমান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ঠিকানার প্রধান সম্পাদক ও সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খালেদ মুহিউদ্দীন প্রশ্ন করেন, নির্বাচন সহজ ছিল কি না। একই সঙ্গে তিনি জানতে চান, ২০০’র বেশি আসন পেতে কোনো “ইঞ্জিনিয়ারিং” করতে হয়েছে কি না। উত্তরে তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্স করাই ছিল তাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে পাশে এনে একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই ছিল তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, যে কোনো ভালো কাজ করতে কষ্ট করতে হয়। কোনো লক্ষ্য অর্জন করতে হলে পরিশ্রম দরকার। সেখানেই তারা কাজ করেছেন বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির একাধিক সদস্য। আরও ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬