নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা দৈনিক মুখপাত্রকে এ তথ্য জানিয়েছেন। শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছে সংসদ সচিবালয়।
একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানও হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগও প্রস্তুতি শুরু করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দলটির নেতৃত্বে দুই দশক পর আবার সরকার গঠনের প্রস্তুতি চলছে।
এক সময়কার মিত্র জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে।
শুক্রবার রাতে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নির্বাচিত ২৯৭ জনের গেজেট প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬