
মুখপাত্র ডেস্ক
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফলে বিএনপি ২০৯ আসনে জয় পায়, জামায়াত পায় ৬৮ আসন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে শুভেচ্ছা জানান এবং দুই দেশের শান্তি-সমৃদ্ধির অঙ্গীকারের কথা বলেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাস ফেসবুকে বিএনপি ও তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ সহযোগিতার আগ্রহ প্রকাশ করে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও অভিনন্দন জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একে ‘গণতন্ত্রের জয়’ বলে মন্তব্য করে শুভেচ্ছা জানান। ঢাকাস্থ চীনা দূতাবাসও নির্বাচন সফল হওয়ায় বাংলাদেশকে এবং এগিয়ে থাকায় বিএনপিকে শুভেচ্ছা জানায়। মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা জানান।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬