ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে হাসি-কান্না, স্মৃতিচারণ আর আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২২ নভেম্বর) ধামরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়বাড়িয়ায় অবস্থিত হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘদিনের সহপাঠী, প্রিয় শিক্ষক ও বিদ্যালয়ের সঙ্গে কাটানো নানা স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শিক্ষার্থী। কেউ স্মৃতিচারণে মেতে ওঠেন, আবার কেউ প্রিয় বন্ধু ও শিক্ষকদের সঙ্গে ছবি তুলে স্মরণীয় করে রাখেন দিনটি।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মারুফ সিকদার। এ সময় তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করেন।
এ ছাড়াও শিক্ষকরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হয়ে পড়াশোনা করার পরামর্শ দেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬