দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি ও ছাই মিশিয়ে রমরমা ব্যবসা করছেন কতিপয় দূর্নীতিবাজ কয়লা ব্যবসায়ীরা। বড়পুকুরিয়ার কয়লা খনি এলাকায় রাস্তার ধারে কতিপয় দুর্নীতিবাজ কয়লা ব্যবসায়ীরা গড়ে তুলেছে অবৈধ্য কয়লার ব্যবসা।
তারা রেললাইন সংলগ্ন ক্যানেল থেকে কালো মাটি ৩/৪ মাস পর উত্তোলণ করে রোদে শুকিয়ে পাওয়ার ট্রিলার দিয়ে চাষ করে গুড়া বানিয়ে তার সাথে বালু, মাটি, পাথরের গুড়া ও বিভিন্ন মিল থেকে আনা কালো ছাই মিশিয়ে দীর্ঘ ১৫-২০ বছর ধরে একই ব্যবসা করছে। তারা ঐ কয়লা দেশের বিভিন্ন স্থানে ভাটার মালিকদের কাছে বিক্রি করছে। এই গুলি মিক্স করার অর্থ হচ্ছে ওজন বেশি হবে। কারণ ছাই পাতলা এ কারণে কৌশল অবলম্বন করে খনি এলাকার প্রায় ১৫ থেকে ২০ জন এই অবৈধ্য ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এই সব অবৈধ্য ব্যবসা বন্ধের ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বে থাকা কেউ হস্তক্ষেপ গ্রহণ করছে না। আবার কেউ কেউ এই সব অবৈধ্য মিশ্রিত কয়লা নিয়ে অন্যত্র গিয়ে ভালো কয়লার সাথে মিশিয়ে বিক্রি করছে। এতে পরিবেশের চরম বিপর্যয় ঘটছে। কয়লা খনি কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না।
উল্লেখ্য যে, খনির ভূগর্ভ থেকে প্রতিদিন কোটি কোটি কিউসেক পানি ড্রেন দিয়ে বের হয়ে রেললাইনের ক্যানেল দিয়ে বের হয়ে যায়। সেই পানিতে কয়লা এ্যাশ ধেয়ে আসে। ঐ এ্যাশ ক্যানেলে জমা হয়ে থাকে। সেই এ্যাশ কাদাসহ উপরে তুলে এনে শুকিয়ে তার সাথে ছাই, বালু, পাথরের গুড়া মিশ্রিত করে নানা রকম কৌশল করে বিক্রি করছে। ফুলবাড়ী উপজেলাতেও একই ব্যবসা করছেন খনি এলাকার কতিপয় ব্যক্তি। তারা প্রতিদিন ৪/৫ ট্রাক করে ছাই মিশ্রিত কয়লা বানিয়ে বিক্রি করছে। এ ব্যাপারে গত কয়েকদিন এলাকায় ঘুরে এই চিত্র দেখা যায়।
এ বিষয়ে কয়লা খনি এলাকার নাজমুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন, কয়লার মালিকদেরকে ধোকা দিয়ে এই এলাকার কতিপয় ব্যক্তি কয়লা বিক্রির মালিক সেজে রমরমা অবৈধ্য ব্যবসা করছে। এদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। এতে করে এলাকায় পরিবেশ বিপর্র্যয় ঘটছে এবং সেই সাথে সাধারণ মানুষ বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ছে। এই ব্যবসা বন্ধ করা উচিত। এ বিষয়ে এলাকার সুধিজন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬