বীমা গ্রাহক স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা কৃষি বীমা ও মোটর বীমা চালুর অঙ্গীকার

Date:

spot_img

ফারজানা ফারাবী :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঘোষণা করেছে । ঢাকার একটি হোটেলে ঘোষিত এই ইশতেহারে দেশের বীমা খাতে গ্রাহক সুরক্ষা নিশ্চিত করা, কৃষি বীমা ও মোটর গাড়ি বীমা চালুর অঙ্গীকার করেছে দলটি।
বিএনপি’র ইশতেহারে কৃষি বীমার বিষয়ে বলা হয়েছে- প্রাকৃতিক দুর্যোগে কৃষকের ঝুঁকি হ্রাস এবং কৃষি উৎপাদনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা এবং পোল্ট্রি বীমা চালু ও সম্প্রসারণ করা হবে।
সড়ক পরিবহন বীমা তথা মোটর বীমার বিষয়ে বিএনপি’র ইশতেহারে বলা হয়েছে- যাত্রী, যানবাহনের ড্রাইভার ও সহকারী আকস্মিক দুর্ঘটনায় নিহত কিংবা আহত হলে তাদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যয় নির্বাহের জন্য প্রত্যেকটি যানবাহনকে পর্যায়ক্রমে বীমার আওতায় আনা হবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানখাত সংস্কারের ক্ষেত্রে দেশের বীমা খাত উন্নয়নে পদক্ষেপ গ্রহণের পরিকল্পনার কথাও জানিয়েছে বিএনপি। দলটির ইশতেহারে বলা হয়েছে- বীমা খাতে গ্রাহক সুরক্ষা, তহবিল ব্যবস্থাপনার জবাবদিহী এবং স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান রাজনৈতিক দলগুলো এরইমধ্যে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এবারের নির্বাচনে প্রতিটি দলই দুর্নীতিমুক্ত প্রশাসন, ভোটাধিকার পুনরুদ্ধার এবং অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তবে দেশের বীমা খাতের উন্নয়ন বা নাগরিক সেবায় বীমাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিকল্পনা এসেছে তিনটি দলের নির্বাচনী ইশতেহারে। যার মধ্যে রয়েছে- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী (বিজেআই) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে গত ৪ ফেব্রুয়ারি। ‘জনতার ইশতেহার’ নামে ঘোষিত এই ইশতেহারে ২৬টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে দলটি মোট ৪১ দফা প্রস্তাবনা পেশ করেছে। একইদিন (৪ ফেব্রুয়ারি) ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ শিরোনামে নির্বাচনি ইশতেহার ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এর আগে ৩০ জানুয়ারি ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ নামে ৩৬ দফার একটি ইশতেহার প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) । বাংলাদেশ খেলাফত মজলিস ২২ দফা ইশতেহার ঘোষণা করেছে শুক্রবার (৬ ফেব্রুয়ারি)। মৌলিক অধিকার ও সুশাসনসহ ৬টি বিষয়কে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে দলটির এই ইশতেহারে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...