একটি দল চাঁদাবাজি রাহাজানিতে আমাদের জীবন দূর্বিসহ করে তুলেছে

Date:

spot_img

আলমুতাছিম বিল্লাহ সবুজ, সাতক্ষীরা ঃ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা দেখেছি একটি দল চাঁদাবাজি রাহাজানিতে আমাদের জীবন দূর্বিসহ করেছে। জুলাই বিপ্লব পরবর্তীতে নতুন বাংলাদেশে মাত্র দেড় বছরে চাঁদাবাজি, টেন্ডার বাজি, কৃষকের টাকা আত্মসাত করাসহ নানা অপকর্মে জড়িত তারা। যাদের কাছে আমাদের সম্পদ নিরাপদ নয়, এমন ব্যক্তিকে আমরা নেতা বানাবো না।

তিনি বলেন, বিগত সময়ে সাতক্ষীরায় চরম জুলুম-নির্যাতন চালানো হয়েছে। জুলুম নির্যাতনে এখানে আমাদের ৪৮ জন ভাই শহীদ হয়েছেন। কিন্তু কখনও তারা বাতিলের সাথে আপোষ করেননি। তিনি এসময় আগামী নির্বাচনে বিপুল ভোটে সাতক্ষীরার চারটি আসন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বকে উপহার দেওয়ার আহ্বান জানান।
শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম আরো বলেন, জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না। যাদের হাতে আমাদের দেশ নিরাপদ, সম্পদ নিরাপদ, মা বোন নিরাপদ তাদেরকেই আমরা বেছে নেবো।
শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত দাড়িপাল্লার প্রার্থী গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াত নেতা ড. খলিলুর রহমান মাদানী, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, জকসু এজিএস মাসুদ রানা, খুলনা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সাবেক রাবি শিবির সভাপতি আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি আজিজুর রহমানসহ অন্যান্য নেতারা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...