নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. জিহাদুল মোল্যাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মাইজপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জিহাদুল মোল্যা সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত আকরাম মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে , সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে
নাশকতার মামলার আসামি জিহাদুল মোল্যাকে শনিবার রাতে মাইজপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় নেওয়া হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, নাশকতার মামলায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জিহাদুল মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬