ফিফা অ-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালে বাংলাদেশ ‘ই’ টায়ারের খেলায় সেমিফাইনালে উঠেছে। আজ আজারবাইজানের বাকুতে কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে বিশাল ব্যবধানে মন্টেনেগ্রোকে হারিয়েছে বাংলাদেশ।
অ-১৫ বিশ্বকাপ ফেস্টিভ্যাল হচ্ছে এইট-এ সাইড। ২০ মিনিট করে দুই অর্ধে খেলা হয়। এদিন ম্যাচের নবম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন বায়েজিদ। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ১-০ গোল ব্যবধানে। এরপর পাভেল ২৪ ও ৩৬ মিনিটে দুটি গোল করেন৷ আর দলের হয়ে শেষ গোলটি করেন শাবক। ম্যাচটি শেষ হয় ৪-০ গোল ব্যবধানে।
আজারবাইজানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৮৯টি দেশ। বাছাই পর্বের খেলায় বাংলাদেশ ‘সি’ গ্রুপে পঞ্চম হয়েছিল। পঞ্চম স্থানে থাকা ৩২ দল নিয়ে ‘ই’ টায়ারের নক আউট পর্ব চলছে। সেখানে বাংলাদেশ তিন ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। ফিফা ছয় টায়ারে ছয় চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬