খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

Date:

spot_img

খুলনা প্রতিনিধি

খুলনা নগরীর চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬-এর স্পেশাল কোম্পানি। গ্রেপ্তার দুজনকে আশিক গ্রুপের অস্ত্রধারী সদস্য বলে দাবি করেছে অভিযান পরিচালনাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৩টা ৩৫ মিনিটে খুলনা মহানগরীর সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোডের চানমারি শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা সদর থানার চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) এবং লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)।

এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভিযানকারী বাহিনী জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চানমারি শিপইয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

তেরখাদায় আল-ইহসান স্বেচ্ছাসেবী সংস্থার নতুন কার্যালয় উদ্বোধন ও কমিটির সভা অনুষ্ঠিত

তেরখাদা (খুলনা) প্রতিনিধি খুলনার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামে অসহায়, হতদরিদ্র,...

খুলনায় ১১ দলীয় জোটের গাড়িবহরের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

খুলনা ব্যুরো খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির...

আইন পাশ হলেও, আইনের প্রয়োগ নেই

দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ১৩ টি উপজেলায় পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ...

কুমিল্লায় ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

কুমিল্লা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা...