বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। অর্থ থাকা সত্ত্বেও অনেক দেশ পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না। সামনের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে সরকার। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি, দেশীয় গ্যাস অনুসন্ধান এবং সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি নিরাপত্তা জোরদারে আলজেরিয়ার সঙ্গে হাইড্রোকার্বন খাতে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর আওতায় সরকার থেকে সরকার (জি-টু-জি) ব্যবস্থায় দেশটি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্য আমদানির সুযোগ তৈরি হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, পৃথিবীতে এখন সোর্সের সমস্যা হচ্ছে। অনেক দেশই টাকা থাকলেও পর্যাপ্ত পরিমাণ জ্বালানি দিতে পারছে না এবং সামনের পরিস্থিতিটা ভোলাটাইল হয়ে উঠতে পারে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, দেশে জ্বালানি তেলের দাম বাড়নোর পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক থেকে দুই ডলার কমেছে বলে অনেকে উল্লেখ করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিকে স্বস্তির বলে মনে করার সুযোগ নেই। বরং অস্থিতিশীলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬