
খুলনা ব্যুরো
খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত নেতা গোলাম ফারুকের ছেলে মমতাজির বিল্লাহ (২৬)। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর রোডের একটি মেসে এ ঘটনা ঘটে।
আটক মমতাজির বিল্লাহ সাতক্ষীরার কলারোয়া উপজেলার মোঃ গোলাম ফারুক এর ছেলে মমতাজির বিল্লাহ-সহ আটক তরুণীর নাম সাজিয়া (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর রোডের ৩২৫ নং বিল্ডিং এর চারতলায় একদল ব্যাচেলর যুবক মেসে ভাড়া থাকেন। রোববার বিকেলে মমতাজির বিল্লাহ সাজিয়া নামের ওই তরুণীকে নিয়ে গোপনে মেসের একটি কক্ষে ঢোকেন। বিষয়টি মেসের অন্য ব্যাচেলর বাসিন্দাদের নজরে এলে তাঁদের সন্দেহ হয়। পরবর্তীতে অনৈতিক কর্মকাণ্ডের চিত্র নিশ্চিত হয়ে অন্য যুবকরা তাঁদের অবরুদ্ধ করে রাখেন এবং বিষয়টি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
ঘটনাটি মুহূর্তের মধ্যে জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ও সংবাদমাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। খবর পেয়ে খালিশপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সংবাদকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে ঘরের ভেতর থেকে মমতাজির বিল্লাহ ও সাজিয়াকে হাতেনাতে আটক করে।
এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, “স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬