গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর একটি পোশাক কারখানার গোডাউনে আগুন লেগেছে প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ৯টি ইউনিট।
২৪ শে অক্টোবর ২০২৬ রোজ শনিবার প্রায় বেলা১০.৩০ টার দিকে কাশিমপুর শৈলডুবি এলাকার ৫ নং ওয়ার্ড এলাকায় অবস্থিত সুপ্রিয় গার্মেন্টসে মুহূর্তের মধ্যেই আগুন কারখানার ভিতরে থাকা বিপুল পরিমাণ খালি কার্টুন ও সুতা স্তূপে ছড়িয়ে পড়ে এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।
খবর পেয়ে ডেভিল ফায়ার সার্ভিস , কাশিপুর মডার্ন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনার স্থানে পৌঁছায়। । পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় আরো চারটি ইউনিট এসে ঘটনাস্থলে পৌঁছায়। এই নয়টি ইউনিটের চেষ্টার মাধ্যমে দুপুর১ টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ সাইফুল আলম চৌধুরী জানান -কারখানার ভিতরে থাকা দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আগুন যাতে আরো গুদাম থেকে কারখানার মূল প্যান্ট বা আশেপাশে অন্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে এ বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
কাশিমপুর থানার যুবদলের আহবায়ক ইসলাম শাহীন বলেন -পশ্চিম শৈলডুবিতে আগুনে পুড়ে যাওয়ার গোডাউনে প্রায় ৭০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছেন।এই ঘটনায় আহত ৭০ জনের অধিক পোশাক শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬