যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের ফলে দেশের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ায় অনেক মানুষের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, "বর্তমানে যে যুদ্ধের মুখোমুখি আমরা, তার কারণে সমাজের অনেক মানুষকে টেবিলে খাবার জোগাতে হিমশিম খেতে হচ্ছে।"
তিনি দেশে বিদ্যমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতি অবসানের আহ্বান জানিয়ে বলেন, তেহরানকে অবশ্যই ‘এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে’। তবে তার সরকার এই লক্ষ্য অর্জনের জন্য কীভাবে পদক্ষেপ নেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
প্রসঙ্গত, ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ ক্রমাগত বৃদ্ধি করে চলেছে, যার মধ্যে ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করার পদক্ষেপও অন্তর্ভুক্ত। এর ফলে দেশটির তেল রফতানি ও বাণিজ্য মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর ইরানও তাদের কড়াকড়ি বজায় রেখেছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬