
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় কর্মি লিমন হোসেনকে (২০) গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার (২৪ অক্টোবর) দিকে দামুড়হুদার ছাতিয়ানতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে দামুড়হুদা থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ছাত্রলীগ কর্মি লিমন হোসেন দামুড়হুদার নাটুদা ইউনিয়নের ছাতিয়ান তলা গ্রামের শামিম হোসেনের ছেলে।তিনি ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশের একটি চৌকস দল ছাতিয়ানতলা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে লিমন কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, গ্রেফতার কৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬