টঙ্গী প্রতিনিধি
বিশ্ব ইজতেমা ২০২৭ সুষ্ঠু ও নির্বিঘ্নে বাস্তবায়ন এবং টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের ক্ষেত্রে সাদপন্থীদের বিষয়ে ২০২৫ সাল থেকে প্রযোজ্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও ধর্মীয় মুরব্বিরা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় টঙ্গীর টিনশেড সবগুজারী পয়েন্টে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এ সময় তাদের পরামর্শ সভায় গৃহীত দুটি সিদ্ধান্ত তুলে ধরা হয়।
প্রথম দফা: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের ইজতেমা ও তাবলিগি কার্যক্রম পরিচালনা করতে না দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। এ বিষয়ে ২০২৫ সাল থেকে প্রযোজ্য রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানানো হয়।
দ্বিতীয় দফা: ২০১৮ ও ২০২৪ সালের দুটি হত্যা মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে চার্জশিট দাখিলের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়। বক্তব্যে উল্লেখ করা হয়, মামলা দুটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) তদন্তাধীন রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত আলেম-ওলামা ও ধর্মীয় মুরব্বিদের মধ্যে ছিলেন হযরত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস, হযরত মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, হযরত মাওলানা শাহ সাজিদুর রহমান, হযরত মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুর, হযরত মাওলানা মাহফুজুল হক, হযরত মুফতি জসিমুদ্দীন, হযরত মুফতি কিফায়াতুল্লাহ হাটহাজারী, হযরত মাওলানা ইকরাম হুসাইন ওয়াহিদী, হযরত মাওলানা সালাহ উদ্দিন, হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, হযরত মাওলানা হিফজুর রহমান, হযরত মুফতি আরশাদ রহমানী, হযরত মুফতি দেলাওয়ার হুসাইন, হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক, হযরত মাওলানা আব্দুল আওয়াল, হযরত মুফতি মুবারকুল্লাহ, হযরত মাওলানা শাকিব আহমদ রশিদ, হযরত মাওলানা মুশতাক আহমদ, হযরত মুফতি জাফর আহমদ ও হযরত মাওলানা মুহিউদ্দিন বাবুনগরীসহ অন্যান্য আলেম-ওলামা।
প্রেস ব্রিফিংয়ে উপস্থাপিত বক্তব্যে বিশ্ব ইজতেমা ২০২৭ সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন এবং উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬