কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা সদর ইউনিয়ন নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে। সেক্রেটারি প্রফেসার নুরুজ্জামান এর পরিচালনায়, সভাপতিত্ব করবেন কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর গাজী মিজানুর রহমান, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাকসুদুর রহমান, কয়রা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোল্লা শাহাবুদ্দিন আহমেদ। কয়রা সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী সরদার জুলফিকার আলম বলেন আমি জামায়াতের প্রার্থী হিসেবে চেয়ারম্যান প্রার্থী হয়নি আগামী কয়রা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে জনগণের শাসক হবনা-সেবক হবো, কয়রা সদর ইউনিয়ন কে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। থাকবেনা দূর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড,মাদক যাঁরা বিক্রি করে এবং যাঁরা ক্রায় করে তাদের কে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর আইন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার জরাজীর্ণ রাস্তা সংস্কার ও নির্মাণ করা হবে। এ সময় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সহ ৯ টি ওয়ার্ডের ইউপি সদস্যদের নাম ঘোষণা করেন।আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬