সরকারি বই বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

Date:

spot_img

বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৬১ নং রুহিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরকারের দেয়া পাঠ্যবই কেজি দরে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক গোলাম ছরোয়ারের বিরুদ্ধে। এ সময় তিনি ৮ হাজার ৫শ টাকার বই বিক্রি করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। তবে বিষয়টি প্রধান শিক্ষক অস্বীকার করে জানান, কিভাবে বই বিক্রি হয়েছে তা তিনি জানেন না ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যার দিকে লুৎফুর রহমান নামের এক ভ্যানচালকের কাছে ৩৮৭ কেজি বই ২২ টাকা কেজি দরে বিক্রি করেন ৬১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ছরোয়ার।

ভ্যানে করে ওই বইগুলো নিয়ে যাওয়ায় সময় চালককে আটক করে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে ভ্যান চালক জানান, প্রধান শিক্ষক গোলাম ছরোয়ার তার নিকট বই বিক্রি করেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয়রা বইসহ ভ্যান চালককে তার হাতে তুলে দেন।

বই ক্রেতা ভ্যান চালক লুৎফুর রহমান প্রধান শিক্ষকের কাছ থেকে বইগুলো ক্রয় করার কথা স্বীকার করে জানান, প্রধান শিক্ষকের কাছ থেকেই বইগুলো ক্রয় করেছি। বই নিয়ে যাওয়ার সময় যেন কেউ দেখে না, সেই বিষয়ে সতর্ক থাকতে বলেছিলেন তিনি (শিক্ষক)।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান জানান, প্রধান শিক্ষক বইগুলো বিক্রি করেছেন, আপনারা তার সাথে কথা বলেন। একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক সব পারেন, তার কথা ছাড়া কিছুই হয় না। ম্যানেজিং কমিটির সদস্যরা সভাপতি মনির হোসেনও এর সাথে জড়িত বলে দাবি করেন তিনি।

তবে মনির হোসেনের দাবি, তিনি এ ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত নন, উদ্দেশ্যমূলক ভাবে তার নাম বলা হচ্ছে।

এ ঘটনায় পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম বলেন, যে সকল বই জব্দ করা হয়েছে সেগুলো পুরনো বই। পুরনো হলেও সরকারের দেয়া বই বিক্রির নিয়ম নেই। সেগুলো তিনি বিক্রি করতে পারেন না। বিক্রি করা বইগুলো চলতি বছরের নয়, ওগুলো ২০১৯, ২০২০ ও ২০২১ সালের। এগুলো উপজেলা অফিসে জমা দেবার নিয়ম। তিনি সেই নিয়ম না মেনেই বই বিক্রি করেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...