খুলনা প্রতিনিধি
খুলনায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং সরকারি কর্ম কমিশনের সচিব মো. ফজলুর রহমান যৌথভাবে ভবনটির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে বক্তারা বলেন, দেশের সাতটি বিভাগীয় শহরে পিএসসির আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে খুলনাসহ দুটি আঞ্চলিক কার্যালয় চালু করা হয়েছে।
তারা আরও বলেন, নবনির্মিত এ ভবনে ছোট পরিসরে বিভিন্ন পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে। পাশাপাশি বড় পরিসরের পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রসংকট কমাতেও কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬