শার্শা প্রতিনিধি
যশোরের শার্শায় পল্লী চিকিৎসকদের মানুষের স্বাস্থ্যসেবায় আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। তিনি বলেন, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে পল্লী চিকিৎসকরাই প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা। তাই চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে তাদের আরও সচেতন ও মানবিক ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে নাভারণ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে পল্লী চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাভারণে সেবা ক্লিনিকের সামনের প্যান্ডেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আবুল হাসান জহির পল্লী চিকিৎসকদের বিভিন্ন সমস্যা ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন নাভারণ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ কাশেমী, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল কুদ্দুস, মো. শাহাবুদ্দিন, শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খান, নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক মাহবুবুল আলম শাহিন এবং পল্লী চিকিৎসক নজরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
সভায় শার্শা উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পল্লী চিকিৎসক অংশ নেন। এ সময় পল্লী চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬