
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ও কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবকে গণসংবর্ধনা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার বিকেল ৩টায় নাচোল রেলস্টেশন এলাকায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। দুই চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহারের খবরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুই চেয়ারম্যানকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় তাঁদের পুনরায় স্বাভাবিক দায়িত্ব পালনের সুযোগ ফিরে পাওয়াকে স্বাগত জানান উপস্থিত নেতাকর্মীরা। অনুষ্ঠানস্থলে তাঁদের ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা বিএনপির সহসভাপতি সাজাহান আলী, নাচোল পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ এবং ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম। এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা দুই চেয়ারম্যানের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান। পাশাপাশি তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ গণসংবর্ধনার মধ্য দিয়ে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর দুই চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
তাঁদের ঘিরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে রেলস্টেশন এলাকা মুখর হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬