
দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে দেলোয়ার হোসেন হাইস্কুলের সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীনের বিরুদ্ধে উচ্চতর গ্রেডের জন্য আবেদন না করেই ১০ বছর ধরে অতিরিক্ত বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে বেরিয়ে আসে, শাহনাজ পারভীন ১১তম গ্রেডে যোগদান করে। পরবর্তীতে বিএড ডিগ্রি অর্জন করে উচ্চতর গ্রেডের জন্য আবেদন না করেই দীর্ঘ দশ বছর ধরে ১০ম গ্রেডের বেতন উত্তোলন করছে। উচ্চতর গ্রেডের জন্য আবেদনের কপি চাইলে সে দেখাতে পারেনি।
অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীন বলেন,আবেদন করেছি কিন্তু শুধু রেজুলেশনের কপি আছে।
দেলোয়ার হোসেন হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদের সাথে সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীনের আবেদনের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আবেদন করেছিল মনে হয়।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম বলেন, সাংবাদিকরা তথ্য অধিকার ফরমের মাধ্যমে ১০ম গ্রেডের বেতনের আবেদনের কপি চাইলে, ওই শিক্ষিকা শুধু রেজুলেশনের কপি ছাড়া আবেদনের কপি দিতে পারেনি। তাই বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি শাহ্ জহুরুল হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬