
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় দুটি গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১২ অক্টোবর) ভোরে পরিচালিত অভিযানে গরু দুটি উদ্ধার করা হয়। উদ্ধার করা গরু দুটির জব্দমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ধামেরঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার লাহেরীপাড়া এলাকায় সীমান্ত পিলার ৭৭০-এর বাংলাদেশের অভ্যন্তরে টহল দেওয়ার সময় বিজিবির সদস্যরা মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু দুটি দেখতে পান। পরে গরু দুটি আটক করে উদ্ধার করা হয়।
উদ্ধার করা গরু দুটির জব্দমূল্য ১ লাখ ৪০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে গরু দুটির মালিক সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬