ববির নাচে শেষ হলো ‘বউ’ সিনেমার শুটিং

Date:

spot_img

বিনোদন প্রতিবেদক

তরুণ নির্মাতা কে এ নিলয় পরিচালিত সিনেমা ‘বউ’-এর শুটিং শেষ হয়েছে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) এটিএন বাংলা ফ্লোরে ছবিটির একটি নাচের দৃশ্য ধারণের মধ্য দিয়ে ক্যামেরা ক্লোজ করা হয়।

দৃশ্যটিতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ডি এ তায়েব, বড়দা মিঠু, শবনম পারভীন, হাবিব খানসহ অনেকে।
সিনেমাটির শেষ দৃশ্যের শুটিংয়ে ছিল জমকালো আয়োজন। তবে এটি কোনো আইটেম গান নয়; বরং নায়কের দৃষ্টি আকর্ষণের জন্য সাজানো মঞ্চে পরিবেশিত একটি নাচের দৃশ্য। গানের সঙ্গে তাল মিলিয়ে নাচের বিভিন্ন মুদ্রা নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন ববি। দৃশ্যটির নৃত্য পরিচালনা করেছেন হাবিবুর রহমান হাবিব। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে কোরিওগ্রাফি সাজিয়েছেন তিনি।

এসজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘বউ’ সিনেমাটি প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। এর আগে সিনেমাটির মহরতে ডি এ তায়েব ও ববির উপস্থিতি দর্শকের আগ্রহ তৈরি করে। পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে বউকে ঘিরে সম্পর্কের নানা দিক তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।
শুটিং শেষ হলেও এখনই সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। মুক্তির পরিকল্পনা প্রসঙ্গে কে এ নিলয় বলেন, ইচ্ছা ছিল পূজায় সিনেমাটি মুক্তি দেওয়ার। তবে ডাবিং ও সম্পাদনার কাজ বাকি থাকায় এখনই মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। হয়তো আগামী ঈদে, নয়তো তার আগেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে দেশের প্রেক্ষাগৃহের সংখ্যা কমে যাওয়া এবং সিনেমার ব্যবসায়িক সাফল্য নিয়ে অনিশ্চয়তার কারণে অনেকেই চলচ্চিত্র নির্মাণে আগ্রহ হারাচ্ছেন। এমন পরিস্থিতিতে সিনেমা নির্মাণ করে কতটা আশাবাদী—জানতে চাইলে নিলয় বলেন, দিন দিন যেমন হলের সংখ্যা কমছে, তেমনি প্রযুক্তিও উন্নত হচ্ছে। এটা ঠিক, এখন অনেকে অর্থ খরচ করে সিনেমা হলে ছবি দেখতে যাচ্ছেন না। কিন্তু তার মানে এই নয় যে মানুষ সিনেমা দেখছেন না। তাঁরা মোবাইলে দেখছেন। এখন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব ও ফেসবুকে মানুষ সিনেমা কিংবা সিনেমার ক্লিপ দেখছেন। সবকিছু মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করেছি।

প্রেক্ষাগৃহের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকের সিনেমা দেখার প্রবণতাকে গুরুত্ব দিয়েই ‘বউ’ নির্মাণ করেছেন বলে জানান পরিচালক। এখন ডাবিং ও সম্পাদনার কাজ শেষ করে দর্শকের সামনে সিনেমাটি তুলে ধরার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের প্রেমের গান

বিনোদন প্রতিবেদক: গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা গানে...

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...