ইরানের নিরাপত্তায় পুলিশ বাহিনীর সাহসিকতার প্রশংসায় মোজতবা খামেনি

Date:

spot_img

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক চাপের মুখে ইরানের জাতীয় নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর সাহসিকতা, আত্মত্যাগ ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে পুলিশ বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি বলেন, মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হলো নিরাপত্তা। ইরানের বড় শহর থেকে দুর্গম সীমান্ত এলাকা পর্যন্ত নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বার্তায় তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধে পুলিশ বাহিনীর শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সম্মুখসারির সদস্যদের লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছে মার্কিন-জায়নবাদী শত্রুরা। তবে হামলা ও প্রতিকূলতার মধ্যেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে অবিচল থেকেছেন।

পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি হার্ডওয়্যার ও সফটওয়্যারের আধুনিকায়নের আহ্বান জানান মোজতবা খামেনি। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে বাহিনীকে আরও শক্তিশালী করার ওপরও জোর দেন তিনি।

বার্তার শেষাংশে ইমাম মাহদীর দোয়ার বরকতে ইসলামী ইরানের নিরাপত্তা, শক্তি ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে পুলিশ বাহিনীর প্রধান কমান্ডারসহ সব সদস্যের নিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্বশীলতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ইরানের সর্বাধিনায়ক।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...

হোমনায় কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!

বিশেষ প্রতিনিধি কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায়...