
চট্টগ্রামে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এ ট্র্যাকের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে নিজেই সাইকেল চালিয়ে ট্র্যাকটির উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি সারা দেশে সাইকেল ট্র্যাক নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সড়কের পাশে সাইকেল চলাচলের জন্য পৃথক লেন রাখার আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এ সাইকেল ট্র্যাকের দুই পাশে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ফুটপাত। মাঝখানে কার্বস্টোন দিয়ে তৈরি করা হয়েছে মিড আইল্যান্ড। এ ছাড়া পথচারীদের হাঁটার জন্য রয়েছে আলাদা ওয়াকওয়ে।
তরুণদের মধ্যে সাইকেল ব্যবহারে আগ্রহ বাড়ানো, শরীরচর্চার সুযোগ তৈরি এবং পরিবেশবান্ধব যাতায়াতব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, সাইকেলের ব্যবহার বাড়লে জ্বালানি খরচ কমার পাশাপাশি যানজট ও পরিবেশদূষণ নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে এ ধরনের ট্র্যাক।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬