নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা যুবলীগের সভাপতি গাউসুল আযম মাসুমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আদালত চত্বর থেকে মাসুমকে গ্রেফতার করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গাউসুল আযম মাসুম নড়াইল শহরের ভওয়াখালী এলাকার মসিউল আযমের ছেলে। তিনি রাজনীতির পাশাপাশি আইন পেশায় নিযুক্ত ছিলেন। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন।
পুলিশ জানায়, ৫ আগস্ট পরবর্তী যুবলীগ নেতা মাসুমের বিরুদ্ধে নড়াইল সদর থানায় নাশকতামূলক কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, নাশকতার মামলায় গাউসুল আযম মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।
২০২৪ সালের ২৮ মে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে গাউসুল আযম মাসুমকে সভাপতি এবং খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬