
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত ও পুনর্বাসনের লক্ষ্যে তিন জন ভিক্ষুককে তাদের চাহিদামত পাখিভ্যান ও দোকানের বিক্রয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ৩টায় দামুড়হুদা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষুকদের হাতে মালামাল তুলে দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন।
এ সময় দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হোসেনসহ উপজেলার অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পুনর্বাসিত এই ব্যক্তিদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় তারা এখন থেকে স্বাবলম্বী হতে পারবেন। তাই সমাজের সচেতন নাগরিক হিসেবে তাদের আর ভিক্ষা না দিয়ে সামগ্রিকভাবে ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬