
বিনোদন প্রতিবেদক
একসময় নিয়মিত অভিনয়ে দেখা গেলেও বেশ কিছুদিন ধরেই ক্যামেরার আড়ালে ছিলেন অভিনেত্রী জারা মনি। নানা কারণে অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেত্রী এবার নতুন কাজের মধ্য দিয়ে ফিরেছেন। রতন রহমান পরিচালিত ‘মা যখন বৃদ্ধাশ্রমে’ নাটকের কাজ শেষ করেছেন তিনি। নতুন এ নাটকের গল্পে পরিবার, সম্পর্ক ও আবেগের নানা দিক উঠে এসেছে বলে জানান জারা।

অভিনয়ে ফেরার অনুভূতি জানিয়ে জারা মনি বলেন, অভিনয় থেকে কিছুদিন দূরে ছিলাম। নানা কারণে নিয়মিত কাজ করা হয়ে ওঠেনি। তবে অভিনয়টা সবসময়ই ভালোবাসি। তাই আবারও কাজে ফিরতে পেরে ভালো লাগছে। নতুন নাটকটির গল্প ও চরিত্র ভালো লেগেছে বলেই কাজটি করেছি।
নিয়মিত কাজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এখন থেকে নিয়মিত অভিনয় করতে চাই। ভালো গল্প ও চরিত্র পেলে কাজের পরিমাণ নয়, কাজের মানকে গুরুত্ব দিয়েই এগিয়ে যেতে চাই। দর্শকের জন্য নতুন কিছু করার ইচ্ছা আছে। আশা করছি, সামনে নিয়মিতই আমাকে বিভিন্ন নাটক ও অন্যান্য কাজের মাধ্যমে দেখা যাবে।
দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে কাজে ফিরেছেন জারা মনি। বাছাই করা গল্প ও চরিত্রের মাধ্যমে দর্শকের কাছে নতুনভাবে নিজেকে তুলে ধরতে চান এই অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬