
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী পৌরসভার দক্ষিণ সবুজবাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছারখার হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে পৌরসভার দক্ষিণ সবুজবাগ প্যাদা বাড়ির পেছনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন আরও বিস্তৃত হয়ে আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া চারটি ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন খাদিজা বেগম, মনিরা বেগম, মশিউর রহমান ও মোশারফ মৃধা। আগুনে তাঁদের বসতঘরগুলো সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়ভাবে জানা গেছে, পুড়ে যাওয়া ঘরগুলো যে জমিতে নির্মিত, সেই জমির মালিক এনামুল হক।
পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রাজিব দেওয়ান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ আহত হননি। তবে চারটি বসতঘর পুড়ে গেছে।
আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে সংশ্লিষ্টরা খোঁজখবর নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬