অক্টোবরে ৫ দিনেই রেমিট্যান্স ৫১৩ মিলিয়ন ডলার; একদিনে এসেছে ১০৯ মিলিয়ন।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলারে।
বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করলে দেশের রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।
এদিকে চলতি অক্টোবরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে গতি দেখা দিয়েছে। মাসের প্রথম ৫ দিনেই দেশে ৫১৩ মিলিয়ন বা ৫১ কোটি ৩০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এর মধ্যে ৫ অক্টোবর একদিনেই ১০৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। ফলে মাসের শুরুতেই প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে। একই সঙ্গে আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬