
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় নেতা সুলতান আহমেদকে (৭০) গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার উপজেলার মুক্তারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে দামুড়হুদা থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুলতান আহমেদ দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত দিদার হোসেনের ছেলে। তিনি স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানা পুলিশের একটি চৌকস দল মুক্তারপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নিজ এলাকা থেকে সুলতান আহমেদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬