স্বর্ণ-রূপার দামে স্বস্তি, ভরিতে কমল সর্বোচ্চ ১,৬৯১ টাকা

Date:

spot_img

দেশের বাজারে স্বর্ণ ও রূপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামে প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা এবং রূপার দাম ১৭৫ টাকা কমেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। এর আগে রোববার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায় বিক্রি হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় দেশের স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। এর আগে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম কমেছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

এদিকে রূপার দামও কমিয়েছে বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, সোমবার সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ১২৮ মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজারে মূল্য কমার প্রভাবেই দেশের বাজারে স্বর্ণের নতুন দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...