‘সাদা কাপড়ে বেশি দাগ লাগে, সতর্ক থাকতে হবে’—মাদরাসা নিয়ে জামায়াত আমির

Date:

spot_img

দু-একটি অঘটনকে কেন্দ্র করে পুরো আলেম সমাজ ও মাদরাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ইসলামের নামে পরিচালিত মাদরাসাগুলোকে আরও স্বচ্ছ ও সতর্ক থাকতে হবে, কারণ ‘সাদা কাপড়ে বেশি দাগ লাগে’।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিসিন এ সম্মেলনের আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে কওমি ও আলিয়া—দুই ধরনের মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে কোনো ত্রুটি থাকলে কলেজ-বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, ‘কলেজ-ভার্সিটিগুলো তো ইসলামের নামে কাজ করে না। আর মাদরাসার মূল কনসেপ্ট যেহেতু ইসলাম, তাই এখানে স্বচ্ছ থাকতে হবে।’

মাদরাসা শিক্ষার আদর্শ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আমাদের তুলনা হবে মদিনার মসজিদে নববীর মাদরাসার সঙ্গে। যে মাদরাসার শিক্ষক ছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ছাত্র ছিলেন আসহাবে কুহফার তাইয়্যেব সাহাবিরা।’

আলেমদের সতর্ক করে তিনি বলেন, দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। একইভাবে মাদরাসা শিক্ষাব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করা হয়। তাই আলেম সমাজকে নিজেদের কর্মকাণ্ডের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে।

তিনি বলেন, ‘সাদা কাপড়ে বেশি দাগ লাগে। তাই আমাদের সতর্ক হতে হবে।’

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...

হোমনায় কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!

বিশেষ প্রতিনিধি কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায়...