
ঝালকাঠি ব্যুরো
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালনের কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের পেয়ারা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অংশ নেন মাননীয় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। একই সঙ্গে পর্যটন খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এ খাতকে আরও আধুনিক ও আকর্ষণীয় করার ওপর গুরুত্ব দিতে হবে।
পরে বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সভায় অংশ নিতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কাঠালিয়া উপজেলার ছৈরার চরের উদ্দেশে রওনা হন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬