গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে হত্যা মামলাসহ তিনটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, আলোচিত এরশাদ শিকদারের সহযোগী হিসেবে সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় জয়নাল সরদার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেপ্তারকৃত জয়নাল সরদার গৌরনদী উপজেলার কুড়িয়াভাঙ্গা এলাকার মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থানার মামলা নং-৫, তারিখ ২৪ সেপ্টেম্বর ১৯৯৯, জিআর নং-৭৯, ধারা ৩০২/২০১/৩৪, দণ্ডবিধি-১৮৬০, দায়রা মামলা নং-২৫৩/২০০২; খুলনা থানার মামলা নং-২(৯)৯৯, ধারা ৩০২/২০১/৩৪, দণ্ডবিধি-১৮৬০, দায়রা মামলা নং-৭/২০০১ এবং খুলনা থানার মামলা নং-০৮(০৯)৯৯, ধারা ৩০২/২০১/৩৪, দণ্ডবিধি-১৮৬০—এই তিনটি মামলায় জয়নাল সরদার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি।
দীর্ঘদিন পলাতক থাকার পর জয়নাল সরদার গৌরনদী এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, একাধিক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার জয়নাল সরদার আলোচিত এরশাদ শিকদারের সহযোগী হিসেবে সংশ্লিষ্ট একটি হত্যা মামলার পলাতক আসামি ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬