দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা-মুজিবনগর সড়কের চন্ডিপুর গ্রামে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দর্শনা ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং একটি মালবাহী পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের এই ঘটনায় পিকআপ ভ্যানটি মারাত্মকভাবে দুমড়েমুড়ো গেলেও চালক অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) চন্ডিপুর গ্রাম সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা দর্শনা ডিলাক্স বাসের সাথে পিকআপ ভ্যানটির তীব্র মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে আশপাশের চন্ডিপুর গ্রামের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত দেন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল যে পিকআপ ভ্যানটির সামনের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তবে চালক ভেতরে আটকে পড়লেও অলৌকিক এবং অল্পের জন্য বড় ধরনের আঘাত থেকে রক্ষা পান। বাসের কয়েকজন যাত্রী সামান্য আঘাত পেলেও বড় ধরনের কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬