‎টাঙ্গাইল-১ আসনে তালা মার্কা পেলেন স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদ

Date:

spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে অবসরপ্রাপ্ত কর্নেল (পিএসসি) আসাদুল ইসলাম আজাদ তালা মার্কা প্রতীক পেলেন। “জনগণেই আমার আস্থা, জনগণই আমার শক্তি” এই স্লোগানকে ধারণ করে তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জনগণের মনোনীত (স্বতন্ত্র) সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।



‎বুধবার (২১ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে টাঙ্গাইলের ৮টি আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় টাঙ্গাইল-১ আসনে তালা প্রতীক পেয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল (পিএসসি) আসাদুল ইসলাম আজাদ।

‎নিজের স্বার্থ পূরণ নয়, আপদে-বিপদে মানুষের পাশে থাকাই রাজনীতি বলে তিনি মনে করেন। তার এই মূলনীতি জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছে।

‎তিনি জনসেবাকে অগ্রাধিকার দিয়েছেন। এলাকার গরিব কৃষকের ঋণমুক্তিতে সহায়তা, যুবকদের কর্মসংস্থান তৈরি, নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ তার নিয়মিত কর্মসূচি। তার উদারতা ও বিনয়ী ব্যবহার মানুষকে মুগ্ধ করে। শুধু নির্বাচন সামনে রেখে নয়, বরং সারা বছরই তিনি এলাকার মানুষের খোঁজখবর নেন। তার সাহায্য চেয়ে কেউ খালি হাতে ফেরে না।

‎ রাজনীতির বাইরেও একজন মানবিক ও পরোপকারী মানুষ হিসেবে সর্বমহলে সমাদৃত আজাদ। এ হিসেবে এলাকাবাসী তাকে এমপি হিসেবে দেখতে চান। তিনি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় হতদরিদ্র কন্যাদায়গ্রস্ত পিতার সন্তানকে বিয়ের খরচ জুগিয়েছেন, দরিদ্র রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। অসহায় দরিদ্র প্রসূতি মাকে সন্তান প্রসবের (সিজার) ব্যয় বহন করেছেন। ছিন্নমূল ঘরহীন মানুষের মাথাগোঁজার ব্যবস্থা করেছেন। অসংখ্য গরিব শিক্ষার্থীদের খুঁজে খুঁজে বের করে তাদের লেখাপড়া চালিয়ে নেয়ার ব্যবস্থা করেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...