স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা দূর করতে সুনির্দিষ্ট পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

Date:

spot_img

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ লক্ষ্যে চিকিৎসক নেতৃবৃন্দকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট পরিকল্পনা এবং প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ২০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাতের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে দেশ প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। কতজন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট প্রয়োজন, কী পরিমাণ চিকিৎসা সরঞ্জাম লাগবে এবং স্বাস্থ্যখাতের কাঠামো কেমন হবে—এসব বিষয়ে সঠিক ও সমন্বিত পরিকল্পনার ঘাটতি ছিল।

বর্তমান সরকারের সময়ে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাস্থ্যখাতে একটি কার্যকর ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নে নতুন চিকিৎসক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন। একই সঙ্গে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে অতীতের তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের উপযুক্ত পদে দায়িত্ব দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

চিকিৎসকদের গবেষণা কার্যক্রমে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাস্থ্যখাতের টেকসই উন্নয়নে গবেষণার বিকল্প নেই।

এ সময় দেশের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব প্রতিষ্ঠান দেশের স্বাস্থ্যব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের প্রতিষ্ঠানকে যথাযথ ব্যবস্থাপনা ও কার্যকর নিয়ন্ত্রণের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...