
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় দুইদিন ব্যাপী প্রান্তিক নারী সদস্যদের মাঠ পর্যায়ে দ্বন্দ্ব সংবেদনশীল গণতান্ত্রিক সংলাপের সক্ষমতা বৃদ্ধি ও অ্যাডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ঝুকিপূর্ণ, এলাকার বসবাসকারী প্রান্তিক নারীদের অর্থনৈতিক,সামাজিক ও রাজনৈতিক অংশ গ্রহন জোরদার করণে অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর)উপজেলার খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ হল রুমে দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপ্তি হয়।
বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণ বাস্তবায়ন করেন পল্লীশ্রী। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মকিম চৌধুরী ও সহযোগী প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেসী ফ্যাসিলিটেটর আয়শা সিদ্দীকা আশা।এর আগে জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদে গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬