‎টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদ জনপ্রিয়তার শীর্ষে

Date:

spot_img

স্টাফ রিপোর্টার

নির্বাচন যত ঘনিয়ে আসছে টাঙ্গাইল-১ আসনে নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে। চায়ের আড্ডা থেকে অলিগলি সর্বত্রই এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে অবসরপ্রাপ্ত কর্নেল (পিএসসি) আসাদুল ইসলাম আজাদ জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
‎
‎নিজের স্বার্থ পূরণ নয়, আপদে-বিপদে মানুষের পাশে থাকাই রাজনীতি বলে তিনি মনে করেন। তার এই মূলনীতি জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছে।
‎
‎তিনি জনসেবাকে অগ্রাধিকার দিয়েছেন। এলাকার গরিব কৃষকের ঋণমুক্তিতে সহায়তা, যুবকদের কর্মসংস্থান তৈরি, নারী উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ তার নিয়মিত কর্মসূচি। তার উদারতা ও বিনয়ী ব্যবহার মানুষকে মুগ্ধ করে। শুধু নির্বাচন সামনে রেখে নয়, বরং সারা বছরই তিনি এলাকার মানুষের খোঁজখবর নেন। তার সাহায্য চেয়ে কেউ খালি হাতে ফেরে না।

‎
‎ রাজনীতির বাইরেও একজন মানবিক ও পরোপকারী মানুষ হিসেবে সর্বমহলে সমাদৃত আজাদ। এ হিসেবে এলাকাবাসী তাকে এমপি হিসেবে দেখতে চান। তিনি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় হতদরিদ্র কন্যাদায়গ্রস্ত পিতার সন্তানকে বিয়ের খরচ জুগিয়েছেন, দরিদ্র রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। অসহায় দরিদ্র প্রসূতি মাকে সন্তান প্রসবের (সিজার) ব্যয় বহন করেছেন। ছিন্নমূল ঘরহীন মানুষের মাথাগোঁজার ব্যবস্থা করেছেন। অসংখ্য গরিব শিক্ষার্থীদের খুঁজে খুঁজে বের করে তাদের লেখাপড়া চালিয়ে নেয়ার ব্যবস্থা করেছেন।
‎
‎টাঙ্গাইল-১ আসনের ভোটাররা বলছেন, মধুপূরে কর্নেল আজাদ সবচেয়ে বেশি জনপ্রিয়। ধনবাড়ী উপজেলাতেও রয়েছে তার একচ্ছত্র আধিপত্য।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...