পাকিস্তানে ভূমিকম্প, বহু বাড়ি ধস!

Date:

spot_img

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীরে সোমবার (১৯ জানুয়ারি) ৬ মাত্রার একটি ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে বলে জানা গেছে।

স্থানীয় একজন কর্মকর্তা ও ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার (২১ দশমিক ৭৫ মাইল) গভীরে।

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বালতিস্তানে বেশ কয়েকটি কাঁচা মাটির ঘর ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস।

তিনি বলেন, পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে বেশ কয়েকটি সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সড়কগুলো পরিষ্কার করতে সরকারি সংস্থাগুলো ইতোমধ্যে ভারী যন্ত্রপাতি মোতায়েন করেছে।

মন্ত্রী আরও জানান, সড়ক দিয়ে যাওয়ার সময় একটি পাথরের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়। সূত্র: রয়টার্স

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...