বাংলাদেশ ইস্যু: টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান

Date:

spot_img

গালফ নিউজ অবলম্বনে মুখপাত্র ডেক্স

বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতে পাকিস্তান আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে না—এ কথা স্পষ্টভাবে জানিয়েছে পাকিস্তান। আগামী মাসে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে কোনো দ্বিধা নেই বলে জানানো হয়েছে।

বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরানো না হলে পাকিস্তানও কি ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আইসিসি ইভেন্ট থেকে সরে দাঁড়াবে—এমন প্রশ্নে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-ঘনিষ্ঠ একটি সূত্র রেভস্পোর্টজকে জানায়, “না, এটি পিসিবির অবস্থান নয়।”

সূত্রটি আরও জানায়, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর মতো কোনো ভিত্তি পাকিস্তানের নেই। কারণ, আইসিসি তখন দেখিয়ে দেবে যে পাকিস্তান ইতোমধ্যে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলছে। সূত্রের ভাষায়, “মানুষ কেবল বিষয়টি উসকে দেওয়ার জন্যই এমন কথা ছড়াচ্ছে।”

এর আগে পাকিস্তানের কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল, বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি সাময়িকভাবে স্থগিত রেখেছে পিসিবি। কর্মকর্তাদের বরাতে বলা হয়, পরবর্তী করণীয় নিয়ে পরে দল ব্যবস্থাপনাকে অবহিত করা হবে এবং পাকিস্তান যদি টুর্নামেন্টে অংশ না নেয়—সে ক্ষেত্রে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।

তবে পাকিস্তান বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে যৌক্তিক ও গ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। একই সঙ্গে জানা গেছে, চলমান আইসিসি অচলাবস্থার মধ্যে কূটনৈতিক ও ক্রিকেটীয় সমর্থনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার পর বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরানোর অনুরোধ জানায়। চিঠিতে খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার ‘নিরাপত্তা ও সুরক্ষা’ নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করা হয়। তবে আইসিসির নিরাপত্তা দল ভারতীয় ভেন্যুগুলোতে ‘নগণ্য থেকে শূন্য’ নিরাপত্তা ঝুঁকি পেয়েছে বলে জানায় এবং বিসিবি তাদের দাবির পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ হাজির করতে পারেনি।

তা সত্ত্বেও বাংলাদেশ সরকারের অনুরোধে বিসিবি ভারতে দল না পাঠানোর অবস্থানে অনড় রয়েছে। আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সর্বশেষ বৈঠকে বিসিবি একটি গ্রুপ অদলবদলের প্রস্তাব দেয়। প্রস্তাবে বলা হয়, বাংলাদেশকে গ্রুপ ‘বি’-তে নেওয়া হলে এবং আয়ারল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে পাঠানো হলে ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মধ্যেই সমস্যার সমাধান সম্ভব হতে পারে। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অন্যান্য বিষয়ের পাশাপাশি, ন্যূনতম লজিস্টিক সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে ভিন্ন গ্রুপে সরানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।”

গ্রুপ ‘বি’-এর ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, জানা গেছে আইসিসি আয়ারল্যান্ডকে আশ্বস্ত করেছে—তাদের গ্রুপ পরিবর্তনে বাধ্য করা হবে না। অন্যদিকে বাংলাদেশকে কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি গ্রুপ ম্যাচ খেলার সূচি দেওয়া হয়েছে।

আইসিসির সূচি পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। ফলে সিদ্ধান্তটি এখন পুরোপুরি বিসিবির হাতেই রয়েছে। ২১ জানুয়ারি (দুবাই সময়) বিকেল ৫টার মধ্যে বিসিবিকে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। বাংলাদেশ যদি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তাহলে পয়েন্ট হারানোর পাশাপাশি আর্থিক জরিমানার মুখেও পড়তে পারে। কারণ, অংশগ্রহণ না করলে আইসিসির রাজস্ব বণ্টন কাঠামোর সঙ্গে যুক্ত অংশগ্রহণ শর্ত লঙ্ঘিত হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...