
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের নান্দাইল সদর প্রেসক্লাবের ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মো. তৌহিদুল ইসলাম সরকার সভাপতি, মো. আশিকুর রহমান সাধারণ সম্পাদক এবং মো. রাশেদ হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল সদর প্রেসক্লাবের সভাপতি মোখলেসুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাব নান্দাইলের সভাপতি এনামুল হক বাবুল।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক রবিউল নেওয়াজ ফরাজী এবং দৈনিক দিনকালের সাংবাদিক এবিএম খছরু।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. এনায়েত করিম ভূঁইয়া। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এ.টি.এম. হুমায়ুন কাদির ও মো. সায়েদুর রহমান ফারুক।
নির্বাচন শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হলে উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
নতুন কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নান্দাইলের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬